শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মুক্তির ১২ দিনেও ঝড় তুলল শাকিবের ‘বরবাদ’

প্রকাশিত - ১২ এপ্রিল, ২০২৫   ০৬:১৭ এএম
webnews24
অনলাইন ডেস্ক

মুক্তির ১২ দিনেও দেশব্যাপী হাউজফুল যাচ্ছে শাকিব খানের ঈদের ছবি ‘বরবাদ’। গেল শুক্রবার সিনেপ্লেক্সে চলেছে ছবির ৩৭ টি শো। এছাড়াও ব্লকবাস্টার, লায়নসহ অন্যান্য মাল্টিপ্লেক্স মিলিয়ে ৭২টি শো-এর সবগুলোই যাচ্ছে হাউজফুল। এছাড়াও সিংগেল স্ক্রিনে মিলে চলছে ৪৪০ টি শো।

কিন্তু এত শো-এর পরেও টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ দর্শকের। কাটা যাচ্ছে না অগ্রীম টিকিটও। আর এসব নিয়ে লেখালিখি করছে দর্শকেরা। 

এ প্রসঙ্গে ‘বরবাদ’ প্রযোজক শাহরিন আক্তার সুমি গণমাধ্যমকে বলেন, ‘সিনেপ্লেক্সে দর্শক টিকেটের জন্য ঘুরছে, অনলাইনেও পাচ্ছে না। এটা নিয়ে লেখালিখি হচ্ছে। সিনেপ্লেক্সও বিষয়টি নিয়ে অবগত। ‘বরবাদ’ দর্শক চাহিদায় যেভাবে শো বাড়ানো উচিত, সেভাবে বাড়ানো হচ্ছে না।’

দর্শক চাহিদা তুঙ্গে থাকার পরও কেন সিনেপ্লেক্সের ‘বরবাদ’র শো বাড়ছে না, এ প্রসঙ্গে সিনেপ্লেক্সের মার্কেটিং ম্যানেজার মেজবাহ আহমেদ গণমাধ্যমে বলেন, ‘দর্শকদের চাহিদা থাকলে আমরা কম দর্শক থাকা মুভির শো ড্রপ করে শিডিউলের বাইরে ইনস্ট্যান্ট চাহিদা থাকা মুভির শো বাড়িয়ে দেই। এমনকি হলিউড মুভিও কমিয়ে বাংলা মুভির শো বাড়িয়ে দেই।’

দর্শকদের চাহিদা ধরে রাখাটাও ব্যবসায়িক পলিসি বলে জানালেন মেজবাহ। বলেন, ‘সবারই বেশি শো-র চাহিদা থাকে। কিন্তু আমরা পলিসির বাইরে গিয়ে কিছু করতে পারি না। সিনেপ্লেক্স তার ব্যবসার দিক থেকে সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট, ব্যবসাও দেয় সবচেয়ে বেশি।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন