শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ধামরাইয়ে ৭৫ শ্রমিককে ছাঁটাই, প্রতিবাদে কর্মবিরতি

প্রকাশিত - ১৫ এপ্রিল, ২০২৫   ০৩:৪১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকার ধামরাইয়ে মাহমুদা আ্যাটায়ার্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ৭৫ জন শ্রমিককে ছাঁটাইয়ের ঘটনায় কারখানায় কর্মবিরতি করেছে অন্য শ্রমিকরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় কারখানায় কর্মবিরতি করে তারা। গত রোববার (১৩ এপ্রিল) ৭৫ শ্রমিককে ছাঁটাই করা হয়। এ ছাঁটাই প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করে শ্রমিকরা।

শ্রমিকরা জানান, সম্প্রতি বিভিন্ন দাবি তোলার জের ধরে ৭৫ শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) কারখানা খোলার পর আদেশ প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। তবে কর্তৃপক্ষ তাদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিতে বলে। এ নিয়ে দিনভর আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. চৌধুরী আলম শেখ বলেন, শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী শ্রমিকদের সব পাওনা পরিশোধ করে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, শ্রমিকদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...