শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের বৈঠক আজ

প্রকাশিত - ১৭ এপ্রিল, ২০২৫   ০৩:০৪ এএম
webnews24
অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর উদ্যোগের অংশ হিসেবে দু'দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের মধ্যে বৈঠক বসছে আজ। সবকিছু ঠিক থাকলে রাষ্ট্রীয় অতিথি ভবনে সকালে দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকের কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। অপরদিকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বালুচ বৈঠকে নেতৃত্ব দেওয়ার জন্য ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। 

গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলে দুদেশের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছিল। ৫ আগস্ট পটপরিবর্তনের পর রাজনৈতিক সম্পর্ক মজবুত করার জন্য পাকিস্তানের আগ্রহে সাড়া দেয় বাংলাদেশ। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে এবং ডিসেম্বরে মিসরে অনানুষ্ঠানিক বৈঠক হয় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। এর ধারাবাহিকতায় দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হচ্ছে। আশা করা হচ্ছে, বৈঠক ভালো হলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা আসবেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘দুদেশের শীর্ষ নেতৃত্ব ইতোমধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেছেন। এ থেকেই বার্তা পাওয়া যায়- এই বৈঠক থেকে আমরা কী চাই।’

বৈঠকের এজেন্ডার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনৈতিক সম্পর্ক, আঞ্চলিক পরিবেশ ও সংস্থা, কানেক্টিভিটি, প্রতিরক্ষা, কৃষিসহ অন্যান্য সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন