শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ব্লকেড আজ

প্রকাশিত - ১৭ এপ্রিল, ২০২৫   ০৩:০৭ এএম
webnews24
অনলাইন ডেস্ক

ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানী ঢাকাসহ সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একইসঙ্গে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তারা।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।

তিনি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি। তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেয়নি। তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি।

এ সময় তিনি সারাদেশের পলিটেকনিক শিক্ষার্থীদের এ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

এর আগে, ৬ দফা দাবিতে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থী। রাজাধানীতে সাতরাস্তায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন