শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে, ঘুমন্ত নারীর মৃত‌্যু

প্রকাশিত - ২৪ এপ্রিল, ২০২৫   ০৪:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়লে ঘুমন্ত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপ‌জেলার টেপিবাড়ী মোড় এলাকায এ দুর্ঘটনা ঘটে।নিহত অবস্থায় রমেচা বেগম (৫৫) উপ‌জেলার টে‌পিবাড়ী এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।স্থানীয়রা জানায়, ফজর নামাজ আদায় করে রমেচা বেগম ঘুমিয়ে পড়ে‌ছিলেন। এসময় তার স্বামী কদ্দুস নামাজ পড়তে পা‌শের মসজিদে চলে যান। 

এরমধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গি‌য়ে রমেচার ঘ‌রে উঠে প‌ড়ে। এতেই তার মৃত‌্যু হয়।প‌রে ট্রাক চালককে আটক ক‌রে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেয়া হয়। এ প্রসঙ্গে ভূঞাপুর থানার এসআই অনন্ত দাস বলেন, এ ঘটনায় চালকসহ ট্রাক আটক করা হ‌য়েছে।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...