শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যুু

প্রকাশিত - ৩০ এপ্রিল, ২০২৫   ০৪:৫৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কিশোরগঞ্জের ইটনায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের কাকটেংগুর গ্রামে ঘটনাটি ঘটে।মারা যাওয়া কৃষকের নাম মোহাম্মদ অনোহল (৪৫)। তিনি কাকটেংগুর গ্রামের মৃত মো. মহুরুদ্দীনের ছেলে।

ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল বলেন, ‍“বুধবার বিকেলে কাজ শেষে মাঠে গরু আনতে যান অনোহল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি মাঠের মধ্যে পড়ে যান। এলাকাবাসী তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানকার  চিকিৎসক অনোহলকে মৃত ঘোষণা করেন।”
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...