নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আজ রাজধানী ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার (৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত এই সমাবেশ চলবে।
এ উপলক্ষে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে বিশালকার মঞ্চ তৈরি করা হয়েছে। এরই মধ্যে এই মহাসমাবেশে আসতে শুরু করেছে দলটির নেতা-কর্মীরা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শাহবাগ-নীলক্ষেত-দোয়েল চত্ত্বর বিভিন্ন দিক থেকে মিছিল আসছে। ঢাকা-চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতা-কর্মীরা এতে যোগ দিচ্ছেন। সমাবেশ সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে সংগঠনের নেতা-কর্মীরা।
