শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দল হিসেবে আ. লীগ ফ্যাসিস্ট হতে পারে, তবে তাদের সবাই খারাপ নয়

প্রকাশিত - ০৩ মে, ২০২৫   ০৩:৫১ এএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

কবি, চিন্তাবিদ ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বরং পুনর্বিবেচনার মাধ্যমে পরস্পরের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে। দল হিসেবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে, তবে তাদের সবাই খারাপ নয়। তবে আইন করে দলটি নিষিদ্ধ করা যেতে পারে বলেও মত দেন তিনি। 

শুক্রবার বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এমন মত দেন ফরহাদ মজহার।

রাখাইনে কথিত মানবিক করিডোর দেওয়ার বিরোধিতা করে অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ফরহাদ মজহার বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের একজন মানুষ হিসেবে বলব, এই ধরনের করিডোর দেওয়া উচিত নয়। অন্তর্বর্তী সরকার যদি মনে করেন, রাখাইনের ব্যাপারটা গুরুত্বপূর্ণ, মার্কিন যুক্তরাষ্ট্র যে আমাদের ব্যবহার করতে চাইছে, বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যবহার করতে চাইছে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াবে, আমি চাই না বাংলাদেশের সেনাবাহিনী এ ধরনের প্রক্সি ওয়ারে জড়িয়ে যাক।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য নির্বাচনের দাবি করা হচ্ছে। নির্বাচনের জন্য ক্রমাগতভাবে চাপ দেওয়া হচ্ছে। ফলে এই সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন