শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কোরিয়ায় নাচবেন প্রিয়াঙ্কা

প্রকাশিত - ০৩ মে, ২০২৫   ০৪:০০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান দক্ষিণ কোরিয়ায় পারফর্ম করতে যাচ্ছেন। দীর্ঘ সাত বছর পর গ্ল্যামারজগতের এই তারকা পুনরায় কোরিয়া যাচ্ছেন পারফর্ম করতে। প্রিয়াঙ্কা জানান, আগামী ৫ মে দক্ষিণ কোরিয়ার ইনসন গ্র্যান্ড পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫’। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে তিনি শুধু পারফর্মই করবেন না, অনুষ্ঠান উপস্থাপনাও করবেন।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “বিদেশে স্টেজ শো করার যাত্রা শুরু হয়েছিল দক্ষিণ কোরিয়া থেকেই। এরপর মালয়েশিয়া, দুবাই, ব্যাংকক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও চীনে পারফর্ম করার সুযোগ পেয়েছি। তবে সবসময় মনে মনে চেয়েছি, আবার যেন কোরিয়ায় পারফর্ম করতে পারি। সেই ইচ্ছাটাই এবার পূরণ হচ্ছে।”

তিনি আরও বলেন, “এবারের আয়োজনটা আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং। কারণ উপস্থাপনার পাশাপাশি স্টেজ পারফর্মও করতে হবে। তাই গত কয়েক দিন উপস্থাপনার প্রস্তুতিতেই সময় কেটেছে। আশা করছি, সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।” ৫ মে অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ৭ মে দেশে ফিরবেন প্রিয়াঙ্কা। এরপর ঈদ উপলক্ষে ব্যস্ত হয়ে পড়বেন শুটিং ও অন্যান্য কাজ নিয়ে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন