শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পুরানা পল্টনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রকাশিত - ০৩ মে, ২০২৫   ০৪:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজধানীর পুরানা পল্টনে সাব্বির টাওয়ারে আগুন লেগেছে। শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, খবর পাওয়ার মাত্র ৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...