শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে জুলাই আহতদের ব্লকেড

প্রকাশিত - ১১ মে, ২০২৫   ০২:৪৫ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

জুলাইয়ে ছাত্র জনতার ওপর গণহত্যাকারী আওয়ামী লীগকে দল হিসেবে চিরতরে নিষিদ্ধ করা, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা।

রোববার (১১ মে) সকাল থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন।

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করাসহ ৩ দাবিতে বিক্ষোভ করছেন আহতরা। নিজেদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং পুনর্বাসনের দাবিও জানাচ্ছেন তারা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছেন এই আহতরা।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, দালালি এবার বন্ধ করতে হবে, দালালির দিন শেষ। বিচারকার্য সম্পন্ন হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ, তার পরে তারা কি আমাদের সঙ্গে ডাঙ্গুলি খেলবে? বাংলাদেশ থেকে দুই শব্দ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। ‘আওয়ামী লীগ’ তারপর ‘নিষিদ্ধ’, এর আগে বা পরে কোনো যদি-কিন্তু থাকবে না।

তারা আরও বলেন, আমাদের ২ হাজার ভাই শহীদ এবং ৩৫ হাজার আহত ভাই আজ নানাভাবে অবহেলিত ও নির্যাতিত। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না করে সুশীলতা দেখায়। এখনও আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করতে পারে নাই এই সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সদিচ্ছা থাকলে গত আগস্টেই নিষিদ্ধ হয়ে যেত। জুলাইয়ের ঘোষণাপত্রও জারি হয়ে যেত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন