শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমু‌খি সংঘর্ষ, নিহত ৩

প্রকাশিত - ১৯ মে, ২০২৫   ০৪:১৬ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় ট্রাকের স‌ঙ্গে মাইক্রোবাসের মু‌খোমু‌খি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ জন। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দি‌কে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের বাবলু ফার্মের সামনে এ ঘটনা ঘ‌টে‌।নিহতরা হ‌লেন- মাই‌ক্রোবাস চালক আরিফুল ইসলাম মা‌নিক এবং যাত্রী দে‌লোয়ার। নিহত আরেকজনের নাম জানা যায়নি। আহতদের উদ্ধারের পর ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে হস্তান্তর করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বাবলু ফার্ম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মানিক ও দেলোয়ার। আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বীরগঞ্জ থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন উপ‌স্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।এই ঘটনায় যান চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...