শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মাগুরায় নারী কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত - ২৫ মে, ২০২৫   ০৪:৪৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের সরকারি বাসভবন থেকে পাপিয়া দত্ত (৩০ ) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি খুলনার দৌলতপুর উপজেলার মিঠুন ধরের স্ত্রী। তিনি উপজেরা সমাজসেবা অফিসে শিশু সুরক্ষা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। আজ রোববার (২৫ মে)  রাত পৌনে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

মহম্মদপু উপজেলা সমাজসেবা অফিসার মোহ্ম্মদ আব্দুর রব জানান, উপজেলা পরিষদের অভ্যন্তরে  সরকারিভাবে পরিচালিত কর্মজীবী মহিলা হোস্টেলের একটি কক্ষে পাপিয়া দত্ত একা বাস করতেন। ওই নারীর ১২ বছরের কন্যা সন্তান রয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...