শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রাজনীতিই আল্টিমেট শতাব্দীর

প্রকাশিত - ০১ জুন, ২০২৫   ১১:১১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অগুনতি ছবিতে কাজ করেও ১৫ বছর আগে সিনেমা থেকে স্বেচ্ছাবসর নিলেন নেওয়া শতাব্দী বললেন, শুরু থেকে একটানা অনেক কাজ করেছিলাম। যে কারণে একই ধরনের কাজের অফার আসছিল। সেটা একটা কারণ অবসর নেওয়ার। আর একটা কারণ, অত‍্যধিক পরিশ্রমের ফলে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আমি আর কাজটা এনজয় করছিলাম না। সব কিছু নিয়েই ইরিটেড হয়ে যাচ্ছিলাম। তাই আমার মনে হয়েছিল গ‍্যাপ দেওয়া দরকার। তবে রাজনীতিতে আসার প্ল‍্যান ছিল না। ওটা হঠাৎ করেই হয়েছে।

অপর এক প্রশ্নে জবাবে তিনি বললেন, মাঝে অফার এসেছে। কিন্তু অনেক কিছুই আমার মনের মতো ছিল না। তা ছাড়া সময়ের সঙ্গেও মেলেনি। তবে ‘বাৎসরিক’-এর স্ক্রিপ্ট ভালো লেগেছিল। মৈনাকও পরিচালক হিসেবে ভালো। তাই রাজি হলাম। এখন কাজটা একটু চাপের। কম দিনে শুটিং শেষ করতে হয়। তবে প্রযুক্তি এগিয়েছে। আগে ক‍্যামেরার লেন্স, অ‍্যাঙ্গেল বুঝে শট দিতে হতো। এখন ক‍্যামেরা অভিনেতাকে ধরে নেয়। এতগুলো ক‍্যামেরা বলে আমি একটু কনফিউজ়ড হয়ে যেতাম। কারণ কন্টিনিউটি ঠিক রাখতে হতো। তবে ঠিকঠাক ভেবেই পেরেছি।

প্রশ্ন ছিল প্রায় দু’দশক পরে কাজে ফিরে শুটিং সেটে পুরোনো কী মিস্ করলেন? শতাব্দী জানালেন, আগে সম্পর্কগুলো অনেক মজবুত ছিল। ভীষণ আন্তরিকতা ছিল। এখন সেটে সম্পর্ক তৈরি হওয়ার সময় নেই। আন্তরিকতা হয়তো এ প্রজন্মের মধ‍্যেও আছে। তবে আউটসাইডার বলে হয়তো আমার সঙ্গে সেই সম্পর্ক গড়ে ওঠেনি। তবে কাজের যা চাপ থাকে দেখলাম, তাতে কথা আর ভাবের আদানপ্রদান হওয়ার সময়ও নেই। পেশাদার হয়েই কাজ করাটাই দস্তুর এখন।

রাজনীতি ছেড়ে পুরোপুরি সিনেমায় মন দেব না শতাব্দী বললেন, একেবারে আক্ষেপ হয়নি, সেটা বলব না। তবে আমার চারপাশের মানুষেরা মনে করাত, আমার সিনেমায় ফেরা উচিত। আমার মা বলতেন, ‘সবাই কাজ কাজ করছে, তুমি করছো না কেন?’ আমি খুব রেগে গিয়েছিলাম মায়ের উপর। আমি সঠিক চরিত্রের জন‍্য অপেক্ষা করছিলাম। ল‍্যাপল ইউজ় হয় বলে ঋতাভরী খুব আস্তে-আস্তে ডায়ালগ বলে। শুনতে পারছিলাম না। আমার খুব অসুবিধা হচ্ছিল। আমরা তো নিজের ভয়েসে চেঁচিয়ে ডায়ালগ বলায় অভ‍্যস্ত। তাই একটু অসুবিধা হয়েছে। বাকিটা আমি ওর সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। তাপস পাল, অভিষেক তো আর বেঁচে নেই। চিরঞ্জিত, প্রসেনজিতের সঙ্গে কাজ করলে ভালো লাগবে। কিছু দিন আগেই একজন ডিরেক্টর আমায় তেমনই একটি কাজের কথা বলছিলেন। তবে এখনও কিছু এগোয়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন