শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

এননটেক্স গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত - ০৩ জুন, ২০২৫   ০৫:২২ পিএম
webnews24

২৪ঘন্টা  প্রতিবেদক : জা‌লিয়া‌তি ক‌রে জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এননটেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুস বাদলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (৩ জুন) ক‌মিশ‌নের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন-এফ কে নিট টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম ফেরদৌস, জনতা ব্যাংকের ঢাকার করপোরেট শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক আব্দুছ ছালাম আজাদ, সাবেক সহকারী মহাব্যবস্থাপক আজমুল হক, সাবেক ফার্স্ট এজিএম অজয় কুমার ঘোষ এবং সাবেক নির্বাহী প্রকৌশল (পুর.) মো. শাহজাহান।আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি, অপরাধজনক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে এফ কে নিট টেক্স লিমিটেডের অনুকূলে ঋণ অনুমোদন ও বিতরণ করে জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি ২০ লাখ ৯৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। 
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...