শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নারীকে লাথি মারা বহিষ্কৃত সেই জামায়াতকর্মীর জামিন

প্রকাশিত - ০৪ জুন, ২০২৫   ০৩:২২ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বাম গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে বহিষ্কৃত জামায়াতের কর্মী সিবাগাত উল্লাহ আকাশ চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (৪ জুন) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জামিন শুনানি শেষে এই আদেশ দেন। নগর পুলিশের এডিসি-প্রসিকিউশন মফিজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

মফিজ উদ্দিন জানান, বুধবার সিবাগাত উল্লাহ আকাশ চৌধুরীর জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। আগামী ১৫ জুন থেকে প্রতিদিন আদালতে হাজিরা দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে গত পহেলা জুন তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করলে, আদালত তাকে কারাগারে পাঠিয়েছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন