শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ঈদের আগে ফের বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত - ০৫ জুন, ২০২৫   ০৪:৫২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২,৪১৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৭২,৩৩৬ টাকা। এই নতুন দর আগামীকাল শুক্রবার (৬ জুন) থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম বাড়ানো হয়েছে অন্যান্য ক্যারেটের স্বর্ণেরও। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৬৪,৪৯৭ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১,৪০,৯৯৪ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১,১৬,৬৪০ টাকা। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। পূর্বের নির্ধারিত দরে রুপা বিক্রি চলবে। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন