শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

টানা ছুটি শেষে অফিস-আদালত খুলেছে

প্রকাশিত - ১৫ জুন, ২০২৫   ০৬:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঢাকামুখী মানুষের স্রোত এখনো কমেনি। বাড়ছে প্রতিনিয়ত। সেই স্রোতেই অফিস খুলেছে। পবিত্র ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে ১৫ জুন থেকে খুলেছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস-আদালত। ছুটি শেষে প্রিয় আঙিনার মায়া ছেড়ে কাজে ফিরেছেন কর্মজীবী মানুষ। 

ছুটির শেষ থামেনি রাজধানীমুখী মানুষের স্রোত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিরেছে হাজারো কর্মজীবী। শেষ মুহূর্তে নগরবাসী বাস, ট্রেন, প্রাইভেট কার—যা পেয়েছে, তাই চেপে ফিরেছে রাজধানীতে। এসময় গাবতলী, যাত্রাবাড়ী, সায়েদাবাদ,কমলাপুর — সবখানেই যাত্রীদের ভিড় উপচে দেখা গেছে। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ঈদের আগের শেষ কর্মদিবস ছিল ৪ জুন। এরপর ৫ জুন থেকে শুরু হয় ঈদের ছুটি। ৭ জুন সারা দেশে উদ্‌যাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

প্রাথমিক ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত—মোট ৬ দিন। এরপর নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন যুক্ত হয় অতিরিক্ত ২ দিন। ফলে ছুটি দাঁড়ায় ১০ দিনে। শেষ দিন ছিল শনিবার (১৪ জুন)। ছুটির আগেই নেওয়া হয়েছিল পরিকল্পিত পদক্ষেপ। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৭ ও ২৪ মে, দুটি শনিবার অফিস খোলা রাখা হয়। যার ফলে কর্মঘণ্টা পূরণ হওয়ায় দীর্ঘ ছুটি কাটাতে কোনো বাধা ছিল না।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন