শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

পার্বতীপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

প্রকাশিত - ১৬ জুন, ২০২৫   ০৪:৩০ পিএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : গাইবান্ধা জেলার বোনারাপাড়া স্টেশন থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস লোকাল ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় ট্রেনের ছাদ থেকে পড়ে সাগর নামে এক তরুণের মৃত্যু হয়েছে।  সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রামসাগর এক্সপ্রেস (৫৯আপ) পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের ৩নং প্ল্যাটফর্মে প্রবেশকালে পানির পাইপলাইনের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ওই তরুণের মরদেহ উদ্ধার করে। নিহত তরুণ যুবক মো. সাগর (১৮) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরামপুর গ্রামের হাসানুর রহমানের ছেলে।

এর সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফখরুল ইসলাম জানান, রামসাগর ট্রেনে মো. সাগর গাইবান্ধা থেকে চিরিরবন্দর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। সে ট্রেনের ছাদে আসছিল। পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় তার হাত ওয়াটার লাইনের পাইপে লেগে যায়। এতে সাগর চলন্ত ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। উল্লেখ্য, গাইবান্ধা জেলার বোনারাপাড়া স্টেশন থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস লোকাল ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় অনেক যাত্রী সিট না পেয়ে ছাদের ওপর যাত্রা করে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...