শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

প্রকাশিত - ১৭ জুন, ২০২৫   ০৪:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : গাজীপুরের কাপাসিয়ায় সিএনজি চালিত অটোরিকশায় বাসের ধাক্কায় মা ও ছেলেসহ তিনজন নিহত  হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তারা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মঙ্গলবার (১৭ জুন) ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়া সদর ইউনিয়নের জামিরারচর পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ইটনা থানার কৃষ্টপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. তৌহিদুল (২৫), একই থানার কমলবুক গ্রামের মো. তানভীরের স্ত্রী রত্না আক্তার (২৩) এবং তার তিন বছর বয়সী ছেলে শিশু শায়ান।আহতরা হলেন- নিহত তৌহিদুলের বাবা আবুল কালাম (৫৫), মা তাছলিমা বেগম (৪৫) ও বোন সুবর্ণা আক্তার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিশোরগঞ্জ থেকে দুইটি পরিবারের ছয়জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিল। বিকেল ৩টার দিকে জামিরারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের বাস (চট্টগ্রাম মেট্রো-ব ১১-১০৯৪) অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তৌহিদুল এবং শিশু শায়ান নিহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রত্না আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক বাসটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ অটোরিকশাটি জব্দ করলেও চালক আলমগীর হোসেন পলাতক। কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...