শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

পদ্মার দুই ইলিশের দাম ১৪ হাজার

প্রকাশিত - ১৮ জুন, ২০২৫   ০৪:৪০ পিএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে বড় আকারের দুইটি ইলিশ মাছ ধরা পড়েছে। সাড়ে চার কেজি ওজনের ইলিশ দুইটি বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়। দৌলতদিয়া শাকিল-সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে মাছ দুইটি প্রথমে ক্রয় করেন। বুধবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার পাশের মৎস্য আড়তে মাছ দুইটির নিলাম অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার রাতে পদ্মার মাছ দুইটি ধরা পড়ে।

ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, জেলে শাহাদাত শেখের জালে পদ্মার বড় দুইটি ইলিশ মাছ ধরা পড়ে। মাছ দুইটি ৩ কেজি ৫৭০ গ্রাম ওজন হয়। পরে নিলামে প্রতি কেজি মাছ ৪ হাজার টাকা দরে মোট ১৪ হাজার টাকা দিয়ে আমি ক্রয় করি। ইলিশ মাছ দুইটি ঢাকায় বিক্রি করা হয়েছে। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় পানি বাড়ছে। পদ্মায় বড় বড় মাছ ধরা পড়ছে। এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না।  পদ্মার ইলিশ সম্পদ বৃদ্ধিতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...