শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

৪০ দিন পর খুলছে নগর ভবন : অফিস কার্যক্রমও শুরু হচ্ছে

প্রকাশিত - ২২ জুন, ২০২৫   ০৬:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : টানা ৪০ দিন বন্ধ থাকার পর খুলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের তালা। ২৩ জুন সোমবার থেকে কর্মকর্তা-কর্মচারীরা আবার কর্মস্থলে ফিরতে পারবেন, বাধা-বিপত্তি ছাড়াই চালু হবে অফিস কার্যক্রম।

২২ জুন দুপুরে আন্দোলনকারীদের পক্ষ থেকে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রধান সমন্বয়ক মশিউর রহমান।  তিনি বলেন, ‘সাধারণ নাগরিকদের ভোগান্তি বিবেচনায় আমরা কাল (সোমবার) থেকে নগর ভবন ও এর আওতাধীন সব আঞ্চলিক কার্যালয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরছি। নাগরিক সেবায় যেন কোনো বাধা না আসে, সে জন্য কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অফিস করবেন।’

তবে আন্দোলন এখনই পুরোপুরি প্রত্যাহার করা হচ্ছে না। উন্নয়ন প্রকল্প ও অন্যান্য বৃহৎ কার্যক্রম স্থগিত থাকবে বলেও জানান আন্দোলনের সমন্বয়ক মশিউর রহমান। তাঁর ভাষায়, ‘বিগত সরকারের আমলে যেসব কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে সুবিধা নিয়েছেন, তাদের বিষয়ে আমরা সতর্ক। তারা নগর ভবনে প্রবেশ করলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন