শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

প্রকাশিত - ২৪ জুন, ২০২৫   ০৪:২১ পিএম
webnews24

২৪ঘন্টা আনলাইন : ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে গণি খা (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। সাজাপ্রাপ্ত গণি খা নগরকান্দা উপজেলার গোয়াইলপোতা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়। 

আদালত সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী প্রবাসে থাকাকালীন সময়ে ২০১৯ সালের ২০ এপ্রিল তার শ্বশুর গণি খা রাতের কোনো এক সময়ে তাকে ধর্ষণ করে। এরপর একাধিক বার তার সাথে দৌহিক সম্পর্ক হয় ওই পুত্রবধূর। এর একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে এলাকায় বিষয়টি জানাজানি হয়। এরপর একই বছরের ২৮ জুন নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূর ভগ্নিপতি। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, দীর্ঘ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিত্বে অভিযোগ প্রমাণিত হলে বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...