শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ৭ দোকান

প্রকাশিত - ১৩ জুলাই, ২০২৫   ১০:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান ঘর। একটি পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিকেল সোয়া ৫টার দিকে একটি পেট্রোলের দোকানে প্রথমে অগ্নিকাডের ঘটনা ঘটে। পরে তা ছড়িয়ে পড়লে একেক করে ৭টি দোকান পুড়ে যায়।পরে জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের ২টি টিম গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলি সরদার জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...