শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নাতনীকে হয়রানির প্রতিবাদ করায় দাদিকে হত্যা, ২ ভাই আটক

প্রকাশিত - ২৩ জুলাই, ২০২৫   ১০:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাগেরহাটের চিতলমারীতে নাতনীকে হয়রানির প্রতিবাদ করায় দাদি আলেয়া বেগমকে (৮০) হত্যা করেছে দুই যুবক। বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার উমাজুড়ি গ্রামে হত্যার শিকার হন তিনি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাওছার বাবনা (২৮) ও আনসার বাবনা (২২) নামে দুই ভাইকে আটক করেছে পুলিশ।

নিহত আলেয়া বেগম উমাজুড়ি গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী। অভিযুক্ত কাওসার ও আনসার একই গ্রামের আসমত বাবনার ছেলে।নিহত আলেয়া বেগমের ছেলে ভ্যানচালক ফেরদাউস হাওলাদার জানান, তার দুইটি ছেলে ও চারটি মেয়ে। কাওসার বাবনা প্রায়ই তার মেয়েদের হয়রানি করত। আজ তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় কাওসার বাবনা মেয়েকে জড়িয়ে ধরে। শিশুটি তার মাকে বিষয়টি জানায়।

এরপর শিশুটির দাদি আলেয়া বেগম নাতনীকে হয়রানির কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে আনসার ও কাওসার ইট এবং পাথর দিয়ে আলেয়া বেগমের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চিতলমারী থানার ওসি এস এম শাহাদাত হোসেন বলেন, “কাওসার বাবনা ও আনসার বাবনা নামের দুই ভাইকে আটক করা হয়েছে। নিহত আলেয়া বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা করা হবে।”
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...