২৪ঘণ্টা অনলাইন : দারুণ দারুণ ছবিতে নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী মনামী ঘোষ। অভিনেত্রীকে এই গ্ল্যাম লুকে লাগছে দিব্যি মানানসই। সদ্য করা ফটোশুটেও বরাবরের মতো সোশাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী মনামী ঘোষ।
হোয়াইট ট্যাঙ্ক টপ, স্ট্রেট প্যান্ট ও স্ট্রাইপড কালারফুল শার্ট আর সঙ্গে মানানসই মেকআপ ও হেয়ারস্টাইলে মনামীকে লাগছে বেশ। বরাবরের মতো এবারেও মনামীর সোশাল মিডিয়ায় এই ছবি পোস্ট করতেই উপচে পড়েছে ঝড়ের বেগে অনুরাগীদের নানা মন্তব্য। যখনই যা করেন টুক করে আপলোড করে দেন মনামী ঘোষ। ব্যস, অনুরাগীরা তো সেই ছবি দেখেই আপ্লুত! আগুনে রূপেই অনুরাগীদের ঘায়েল করলেন 'টাপা টিনি গার্ল'। অভিনেত্রী যেন ধানি লঙ্কা। দেখেই ঝাঁজে মরে যাওয়ার জোগাড় ভক্তদের।
সেই সফরের ঝুলি থেকে মাঝেমধ্যেই এমন একেকটা ছবি বের করছেন, যা দেখে কাত নেটপাড়া। কাজের ফাঁকে সময় পেলেই হল ব্যাগপত্তর গুছিয়ে বেড়িয়ে পড়েন টলিপাড়ার এই নায়িকা। এদিকে সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয় মনামী ঘোষ। নিজের ইউটিউব চ্যানেল হোক কিংবা ইনস্টাগ্রাম, যখনই যা করেন আপলোড করে দেন।
