শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শ্রীপুরে ঘরে তালাবদ্ধ করে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ

প্রকাশিত - ০৩ আগস্ট, ২০২৫   ১০:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গাজীপুরের শ্রীপুরে ঘরের ভেতর তালাবদ্ধ করে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুরের ইন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর পোড়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ মারুফা আক্তার। এ ঘটনার পর থেকে স্বামী মিজানুর রহমান পলাতক রয়েছে।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যা করে ঘরের ভেতরে রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান ঘাতক স্বামী মিজানুর রহমান। পরে বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এসে তা নিয়ন্ত্রণ করেন। এ সময় ঘটনাস্থলে আগুনে পুড়ে মারা যায় গৃহবধূ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ করছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পারিবারিক কলহের জেরে ঘাতক স্বামী এই ঘটনা ঘটিয়েছে বলে জানান ওসি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...