শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

প্রকাশিত - ০৪ আগস্ট, ২০২৫   ১১:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৪ আগস্ট বেলা সাড়ে ১১টায় ক্লাবের একটি কক্ষে তার মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। এরপর সেখানে যায় সেনাবাহিনী ও পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন জানান, রাতে একটি বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করেন সাবেক এই সেনাপ্রধান। এরপর ক্লাবের ৩০৮ নম্বর রুমে রাত্রীযাপন করেন তিনি। সকালে তার একটা মিটিং ছিল। তার মোবাইলে বার বার কল দেওয়া হলেও তিনি সাড়া দিচ্ছিলেন না। এরপর দরজায় নক করা হলেও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে বারান্দার গ্লাসের দরজা ভেঙে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও বলেন, আপাতত তার মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা, ক্রাইম সিন ইউনিটসহ বিভিন্ন সংস্থার লোকজন উপস্থিত রয়েছেন। পরিবারের অনুমতি সাপেক্ষে মরদেহ ময়নাতদন্ত করা হবে। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বীর প্রতীক এম হারুন-আর-রশিদ (জন্ম ১৯৪৭) পূর্ব রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান। ১৯৪৭ সালের ৩১ আগস্ট চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ধলই গ্রামে তাঁর জন্ম। তার পিতার নাম ডা. মাহমুদুল হক এবং মাতা জরিনা বেগম। তিনি ১৯৬৪ সালে জাহানপুর হাইস্কুল থেকে বিজ্ঞানে এসএসসি এবং ১৯৬৯ সালে রাঙ্গুনিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন।

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। তিনি ২০০০ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন। একই সঙ্গে তাঁকে লে. জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়। ২০০২ সালের ১৬ জুন তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...