শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
বালুকাবেলায় নায়িকার প্রেমজ ভাব

গায়ে বালি মেখে সুস্মিতার রোদস্নান

প্রকাশিত - ০৭ আগস্ট, ২০২৫   ০২:২১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সুস্মিতার এই ছবিগুলি না দেখলেই মিস! প্রেম টেম দিয়েই বড়পর্দার সফর শুরু করেছিলেন সুস্মিতা চট্টোপাধ্যায়। অভিনেত্রীর সিনেমা সংখ্যা হাতে গোনা হলেও সোশাল মিডিয়ায় নায়িকার ক্রেজ মারাত্মক।

এবার সমুদ্রতটে মন হারালেন অভিনেত্রী। স্বল্পাবাসে নায়িকার রোদস্নান দেখে চোখ ফেরানো দায়! সম্প্রতি বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। সেখানেই দেখা গেল, ক্রাবির সমুদ্র সৈকতে গায়ে বালি মেখে ক্যামেরার সামনে উষ্ণ পোজ নায়িকার।

আর এতেই মন মজেছে অনুরাগীদের। কেউ দিয়েছেন ভালোবাসার ইমোজি, কেউ আবার আগুনের ইমোজি দিয়ে নায়িকার রূপের প্রশংসা করেছেন। উল্লেখ্য, সুস্মিতার নতুন বাংলা সিনেমার হিরো শরমন যোশি। যেখানে বলিউড অভিনেতার সঙ্গে 'প্রেম-টেম' করতে দেখা যাবে অভিনেত্রীকে।

তবে বাস্তবে আবার সৃজিতের সঙ্গে নাম জড়িয়েছে সুস্মিতার। কানাঘুষো, পুরীতে নতুন সিনেমার শুটিং করতে গিয়েই নাকি মন আদান-প্রদান হয়েছে। যদিও সেসব হেসে উড়িয়ে দিয়েছেন দু'জনে। তবে অভিনেত্রীর বৃহস্পতি যে আপাতত তুঙ্গে, তদা বলাই বাহুল্য। কারণ মৃগয়ার শোর মচা আইটেম গানে তোলপাড় করার পর সৃজিতের স্বপ্নের প্রজেক্ট 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে তিনি। উপরন্তু শরমন যোশির বিপরীতে নতুন ছবি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন