শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

কিয়ারার ‘বিকিনি’ দৃশ্যে কাঁচি

প্রকাশিত - ০৯ আগস্ট, ২০২৫   ১০:৩০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আসন্ন সিনেমা ‘ওয়ার ২’-এর জন্য এখন আলোচনায় কিয়ারা আদভানি। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার এই ছবিতে তিনি অভিনয় করেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে। ইতিমধ্যে প্রকাশ্যে আসা ট্রেলারে তার ঝলমলে উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে। অ্যাকশন দৃশ্যে যেমন দুর্দান্ত, তেমনি বিকিনি লুকেও নজর কেড়েছেন বলিউড এই অভিনেত্রী।
 
তবে ভারতের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এই দৃশ্যের কিছু অংশ নিয়ে আপত্তি জানিয়েছে। এমনটাই খবর ভারতীয় গণমাধ্যমের। বলিউড হাঙ্গামা বলছে, আবেদনময়ী দৃশ্যে কাঁচি পড়লেও অ্যাকশন দৃশ্যগুলোয় সিবিএফসি কোনো কাটের নির্দেশ দেয়নি। তবে অন্য কিছু দৃশ্যে তারা অডিও ও ভিজ্যুয়াল—দুই দিকেই পরিবর্তনের নির্দেশ দিয়েছে।

প্রথমেই ছবির ছয়টি জায়গায় একটি করে শব্দ ও দৃশ্য— দুটিই মিউট বা বদলাতে বলা হয়। এক জায়গায় একটি ‘অশ্লীল সংলাপ’ পরিবর্তন করে অনুমোদিত সংলাপ বসাতে হয়। এই সংলাপের প্রায় এক মিনিট পর এক চরিত্রের করা ২ সেকেন্ডের একটি ‘অশ্লীল ইশারা’ পুরোপুরি কেটে ফেলার নির্দেশ দেয় সিবিএফসি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন