শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পরকীয়ার অভিযোগে যুবককে ৬ টুকরা, স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৫   ১১:১৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  কুমিল্লার তিতাসে পরকীয়ার জেরে মো. নজরুল ইসলাম ভূঁইয়া (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।রোববার উপজেলার মজিদপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মজিদপুর গ্রামের মজু মিয়ার ছেলে হোসেন ও তাঁর স্ত্রী স্মৃতি আক্তার। নিহত নজরুল উপজেলার সাহাবৃদ্ধি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে।

আসামিদের স্বীকারোক্তির বরাতে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল উল্লাহ জানান, দুই সন্তানের জননী স্মৃতি ভাড়া বাসায় থাকার সময়ে নজরুলের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। কয়েকবার তাঁদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্বামী হোসেন। স্ত্রীকে মজিদপুর গ্রামে নিয়ে এলেও সম্পর্ক বজায় থাকায় হোসেন ক্ষুব্ধ হন। ৬ আগস্ট রাতে স্মৃতির ডাকে নজরুল ওই বাড়িতে এসে ঘরে ঢোকেন। এ সময় দরজার আড়ালে লুকিয়ে থাকা হোসেন চায়নিজ কুড়াল দিয়ে নজরুলের মাথায় আঘাত করেন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্মৃতি তাঁর মুখ চেপে ধরেন এবং হোসেন এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরে লাশ ছয় টুকরা করে বস্তায় ভরে বাড়ির পাশে তিতাস নদীতে ফেলে দেন। ঘটনার পর থেকে নজরুলকে কোথাও পাওয়া না গেলে তাঁর বাবা তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। বাড়ির পাশের নদী থেকে একটি ইটভর্তি প্লাস্টিকের ব্যাগ থেকে দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...