আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে বিদেশি গণমাধ্যমে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়া সফরে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা প্রকাশিত হয়।
ড. ইউনূস জানান, এখন তার প্রধান কাজ সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। গত এক বছরে সরকার অনেক কিছু অর্জন করেছে বলে জানান তিনি।
এছাড়া নির্বাচনী সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন চলতি মাসের শেষের দিকে পাওয়া যাবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ এখন সঠিক পথে চলছে দাবি করেন তিনি।
এছাড়াও বাংলাদেশের শ্রমবাজার ও হালাল পণ্যের বিষয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকারপ্রধান। বাংলাদেশে হালাল পণ্যের উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। এজন্য মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগের কথা বলেন প্রধান উপদেষ্টা।
