শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

হঠাৎ গার্মেন্টস কারখানা বন্ধ, তেজগাঁওয়ে রাস্তা অবরোধ শ্রমিকদের

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৫   ০৯:৩৭ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে হঠাৎ করে একটি গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। এতে নাবিস্কো ও তিব্বত মোড়ে সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে রাস্তা অবরোধ করে শ্রমিকরা আন্দোলন করছেন।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘পশ’ নামে একটি গার্মেন্টস কারখানা কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন।

তিনি আরও জানান, শ্রমিকদের দাবি—কারখানা বন্ধের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে সিদ্ধান্ত নিতে হবে, অথবা বন্ধ করা গার্মেন্টস পুনরায় খুলে দিতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘আসসালামু আলাইকুম সম্মানিত নাগরিক, আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে  তেজগাঁও এর নাবিস্কো পয়েন্টে গার্মেন্টসের কর্মীরা রাস্তার উভয়পাশ বন্ধ করে আন্দোলন করছেন। যার ফলে মহাখালী-তেঁজগাও রুটে ইনকামিং এবং আউটগোয়িং উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে থানার পুলিশ নিয়োজিত রয়েছে।'

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...