শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

‘মানুষ এতো পাশবিক কী করে হয়, এভাবে পিটিয়ে মেরে ফেললো’

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৫   ০৯:৫০ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে তিন কিশোরকে চোর সন্দেহে বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে। 

শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কিশোরের নাম মো. রিহান মহিন (১৫)। সে একই গ্রামের সাগর আলী তালুকদার বাড়ির মুদিদোকানি মুহাম্মদ লোকমানের ছেলে। 

পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান , ওই কিশোর তিন বন্ধুসহ এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পরে পরিকল্পিতভাবে ‘মব’ করে পেটানো হয়েছে। এ ঘটনায় রিহানের দুই সমবয়সী বন্ধু মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও।

চিত্রনায়িকা তমা মির্জা এই ঘটনার ভিডিও দেখে আঁতকে উঠেছেন। শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, মানুষ এতো পাশবিক কী করে হয়? এভাবে পিটিয়ে মেরে ফেললো?

তমার সেই স্ট্যাটাসে নেটিজেনরাও নানা মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ভিডিওটা দেখার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছি। মানুষ কীভাবে এতটা নিষ্ঠুর হতে পারে, ভাবতেই গা শিউরে উঠছে।

কেউ আবার, নায়িকাকে ‘নতুন বাংলাদেশ’ বলে কটাক্ষ করেছেন। তবে অধিকাংশই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন