শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ফরিদপুরের মধুখালীতে পাকিস্তানি রিভলভার ও গুলি জব্দ

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৫   ১১:১৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফরিদপুরের মধুখালীতে যৌথ অভিযানে পাকিস্তানি রিভলভার ও গুলি জব্দ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে ফরিদপুরের র‌্যাব-১০-এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গতকাল শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে মধুখালী উপজেলার দেলমোহারপুর গ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ ও সেনাবাহিনী এ অভিযান চালায়।

র‌্যাব-১০-এর দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে জেলার মধুখালী উপজেলার দেলমোহারপুর এলাকায় র‌্যাব-১০ ও সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করে। এসময় ইব্রাহীম খান নামে এক ব্যক্তির বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে একটি পাকিস্তানি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...