শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বরিশালের ১১ নদীর পানি বিপৎসীমার ওপরে

প্রকাশিত - ২৪ আগস্ট, ২০২৫   ১০:২৪ পিএম
webnews24
নিজেস্ব ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে বরিশাল বিভাগের ১১টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আরও ৮টি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে।

 

রোববার (২৪ আগস্ট) পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে।

 

পানি উন্নয়ন বোর্ড বরিশালের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, ঝালকাঠির বিষখালী নদীর পানি ১০ সেন্টিমিটার, বরগুনার বেতাগী উপজেলার ১৮ সেন্টিমিটার, বরগুনা সদর উপজেলার ১২ সেন্টিমিটার, পাথরঘাটা উপজেলায় ১৯ সেন্টিমিটার, ভোলার তজুমদ্দিন উপজেলা পয়েন্টে মেঘনা নদীর পানি ১ মিটার, দৌলতখান উপজেলায় ৪১ সেন্টিমিটার, ভোলা খেয়াঘাট পয়েন্টে তেঁতুলিয়া নদীর পানি ৬ সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদী পানি ১০ সেন্টিমিটার, পিরোজপুরের বলেশ্বর নদীর পানি ৩০ সেন্টিমিটার, উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি ১৫ সেন্টিমিটার এবং বরিশালের হিজলা উপজেলার ধর্মা নদীর পানি ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের নদীসমূহের ১৯টি গুরুত্বপূর্ণ গেজ স্টেশনের পানির উচ্চতা পর্যালোচনা করে এই তথ্য পেয়েছে। 

 

তাজুল ইসলাম বলেন, বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় এলাকায় বসতবাড়ি ও ফসলের ক্ষেতে পানি প্রবাহিত হচ্ছে।

তবে তিনি আশ্বস্ত করেছেন যে, পানি বৃদ্ধি ও বৃষ্টির ফলে কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে না। বর্ষা মৌসুমে দক্ষিণাঞ্চলের নদী ও খালের পানি বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক একটি ঘটনা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...