শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

প্রকাশিত - ৩০ আগস্ট, ২০২৫   ১০:৩০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জানা গেছে। 

নিহত আব্দুর রহমান কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে মহিষ চোরাচালানের জন্য ভারত সীমান্তে প্রবেশ করেন আব্দুর রহমানসহ কয়েকজন। ওই এলাকায় বিএসএফের গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান আব্দুর রহমান। এ ছাড়া বিএসএফের গুলিতে আহত হন নিহত আব্দুর রহমানের সহযোগীরা।

স্থানীয় মেম্বার নাজিম উদ্দিন জানান, মহিষ চোরাচালানের জন্য ভারতে প্রবেশ করলে বিএসএফের গুলিতে আব্দুর রহমান মারা যান।

এ বিষয়ে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বলেন, ‘শুনেছি সীমান্তে গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ নিয়ে বিজিবির টিম কাজ করছে।’

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, লাশ গ্রহণের জন্য পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পৌঁছালে লাশ হস্তান্তর করা হবে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...