শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

নিষেধাজ্ঞা শেষে সোমবার খুলছে সুন্দরবন

প্রকাশিত - ৩১ আগস্ট, ২০২৫   ০৩:৪৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : তিন মাস বন্ধ থাকার পর সোমবার (১ সেপ্টেম্বর) থেকে বনজীবী ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ এই বনে প্রতিবছরই ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত পর্যটন ও মাছ ধরা বন্ধ থাকে। এ সময়ে মাছ, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণির প্রজননকাল হওয়ায় বন বিভাগ এ নিয়ম কার্যকর রাখে।

স্থানীয় বনজীবীরা জানিয়েছেন, সুন্দরবন বন্ধ থাকায় গত তিন মাস জেলেরা চরম দুর্দশার মধ্যে ছিলেন। জীবিকা বন্ধ থাকায় অনেকেই ধারদেনা করে পরিবার চালিয়েছেন। শরণখোলার বনজীবী মাসুম ফরাজী বলেন, তিন মাস মাছ ধরতে না পারায় পরিবার চালাতে খুব কষ্ট হয়েছে। ধারদেনা করে সংসার সামলাতে হয়েছে। সরকার থেকে কোনো সহায়তাও পাইনি। এখন আবার বন খোলায় কিছুটা স্বস্তি ফিরবে।

অন্যদিকে, পর্যটক ও ট্যুর অপারেটরদের মধ্যে এখন উৎসবের আমেজ। কারণ, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টিকে সুন্দরবন ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত মৌসুম হিসেবে ধরা হয়। খুলনা থেকে চলাচলকারী বিভিন্ন ট্যুর কোম্পানির ৭০টিরও বেশি জাহাজ ইতোমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আলম ডেভিড বলেন, আমরা আশা করছি, প্রতি বছরের মতো এবারও প্রচুর পর্যটক সুন্দরবন ভ্রমণে আসবেন।

৩ ঘণ্টা ধরে চলছে স্থানীয়দের সঙ্গে চবি শিক্ষার্থীদের সংঘর্ষ, নেই পুলিশ
উপহার পাঠিয়েছেন রুমিন ফারহানা, স্বাগত জানালেন হাসনাত
শরণখোলা ট্যুর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির মুনসী বলেন, বন খোলার পর হরিণ, পাখপাখালি, জলজ প্রাণির অবাধ বিচরণ এবং প্রকৃতির অদ্ভুত সৌন্দর্য দেখতে পর্যটকরা মুখিয়ে আছেন। ভাগ্য ভালো হলে মিলতে পারে রয়েল বেঙ্গল টাইগারের দেখাও।

বাগেরহাট পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম বলেন, ১ সেপ্টেম্বর থেকে বনজীবী ও পর্যটকরা যথাযথ নিয়ম মেনে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। জেলেদের জন্য জেলেপাস এবং পর্যটকদের জন্য পারমিটের নিয়ম আগের মতোই থাকবে। নিরাপত্তার স্বার্থে বন রক্ষীরা সর্বক্ষণ টহল দেবে।

তিন মাস পর আবারও প্রাণচাঞ্চল্যে ফিরতে যাচ্ছে সুন্দরবন। একদিকে জীবিকা ফিরে পাবেন বনজীবীরা, অন্যদিকে পর্যটকরা উপভোগ করবেন প্রকৃতির অপার সৌন্দর্য।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...