শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৫   ১০:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নওগাঁয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষ্যে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয় কেড়ির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান ডাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে শহরের নওজোয়ান মাঠে জড়ো হয়।এছাড়া, রবিবার রাত ১২টা ১মিনিটে বিএনপির দলীয় কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪৭ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...