শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ১৬ হাজার টাকা

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৫   ১০:৩৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে নিরব হালদারের জালে ধরা পড়েছে ২ কেজি ৯ গ্রাম ওজনের দুটি বড় আকারের ইলিশ। যা বিক্রি হয়েছে ১৬ হাজার টাকা। 

বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ইলিশ দুটি প্রতি কেজি ৫ হাজার ২০০ টাকা দরে মোট ১৫ হাজার ৮০ টাকায় ক্রয় করে নেন।এ বিষয়ে ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, পদ্মার এ ধরনের বড় ইলিশ এখন আর সচরাচর মেলে না। তাই দাম বেশি হলেও অনেকেই কিনতে আগ্রহী হন। 

তিনি আরও জানান, পরে খুলনার এক আমেরিকান প্রবাসীর কাছে অনলাইনের মাধ্যমে প্রতি কেজি ৫ হাজার ৫০০ টাকা দরে মোট ১৫ হাজার ৯৫০ টাকায় মাছ দুটি বিক্রি করেছেন।দৌলতদিয়ায় পদ্মার তাজা ও সুস্বাদু ইলিশের সুনাম শুধু দেশে নয়, বিদেশেও রয়েছে। ফলে দেশের বাইরে প্রবাসীরা এ ধরনের বড় আকারের ইলিশ কিনতে সবসময় আগ্রহী থাকেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...