শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে জলদস্যুর আস্তানায় মিলল শটগান ও কার্তুজ

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৫   ১২:১০ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : চট্টগ্রামের বোয়ালখালীতে জলদস্যুদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে শটগান ও তাজা কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরায় এই অভিযান পরিচালনা করা হয়।

তথ্য নিশ্চিত করে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জ্যৈষ্ঠপুরায় জলদস্যুদের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আস্তানায় তল্লাশি করে ২টি শটগান ও ১৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ জলদস্যু চক্রটিকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...