শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বগুড়ায় শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৫   ১২:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলইন :বগুড়ায় শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানার পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক দুই নেতাকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানার পুলিশ। 

৬ সেপ্টেম্বর রাতে বগুড়া শহরের কলোনি এলাকার পৃথক স্থানে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুস সালাম (৬৮) এবং ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. পিয়াস আহমেদ (৩২)। রোববার ৭ সেপ্টেম্বর  সকালে তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি হাসান বাসির।

পুলিশের এই কর্মকর্তা জানান, ৬ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে পিয়াস আহমেদকে কলোনি তাজমা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত পৌনে ১১টার দিকে আরেক অভিযানে একই এলাকার কলোনি থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। ওসি হাসান বাসির বলেন, আসামিদের থানায় হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...