শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে ২০ জন আহত

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৫   ১০:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌরসদরে একটি পাগলা ঘোড়ার কামড়ে গত ২ দিনে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় পুনরায় এমন একটি ঘটনা ঘটে। 

এ পর্যন্ত আহতদের মধ্যে রয়েছেন কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), এবং আলেয়া বেগম (৩৪) প্রমুখ।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াটি যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে এবং লাথি মারছে। স্থানীয়দের ধারণা, কোনো পাগলা কুকুর কামড়ানোর কারণে ঘোড়াটি এমন অস্বাভাবিক আচরণ করছে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের ব্যথানাশক ঔষধ এবং টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে।তিনি বলেন, আহতদের বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে ঘোড়াটিকে কোনো জলাতঙ্ক আক্রান্ত কুকুর কামড় দিয়েছে, যার কারণে এটি এমন আচরণ করছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...