শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

দিনাজপুরে মাদকসহ  আটক

প্রকাশিত - ০৮ সেপ্টেম্বর, ২০২৫   ১২:২৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অণলাইন : দিনাজপুরের কাহারোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ এক কারবারিকে আটক করা হয়েছে। 8 সেপ্টেম্বর সকালে উপজেলার গড় মল্লিকপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মমিন হোসেন (৪০) গ্রামের দুলাল মিয়ার ছেলে। দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপ-পরিচালক মো. রাকিবুজামান তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গড় মল্লিকপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। তল্লাশি করে ওই বাড়ি থেকে কয়েক কেজি গাঁজা ও নগদ ৩১ হাজার ৬০০ টাকাসহ মমিন হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। স্থানীয়দের অভিযোগ, মমিন হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছে।  

কাহারুল থানার ওসি (পরিদর্শক) মো. সোহেল রানা জানান, মমিন হোসেনকে আজ সকালে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ডিএনসির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুর রহমান বলেন, আজ সোমবার দুপুরে মমিনকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। 
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...