শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত - ০৮ সেপ্টেম্বর, ২০২৫   ১২:৪৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।  ৭ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে উপজেলার বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালুখালীর ঘি কমলা গ্রামের মজিবর রহমানের ছেলে মো আরিফ (২৫) ও পাংশার মইশালা গ্রামের মো. স্বাধীনের ছেলে ওসিত (১৮)।

রাজবাড়ী-কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, এক মোটরসাইকেলে দুইজন ছিল। অপর মোটরসাইকেলে একজন। তারা পাংশা থেকে কালুখালীর দিকে যাচ্ছিল। দুই চালক কে কত দ্রুত মোটরসাইকেল চালাতে পারে এমন প্রতিযোগিতা করে। খেলার এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে হয়। এতে দুই চালকই মারা যান। এ ঘটনায় শাওন নামের যুবককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...