শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৫   ০১:২১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন  : যাত্রীবাহী বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাগুরা জেলা শহরের একতা কাঁচা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাশিয়াড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মাগুরা শহরের পিটিয়াপাড়ায় নিজ বাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফজলুর রহমান জামরুলতলা বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় চাল, কাঁচামরিচ ও ডিম কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় একতা কাঁচা বাজার এলাকায় মটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, নিহতের মরদেহ হাসপাতালের অস্থায়ী লাশঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...