শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শঙ্খ নদীর পাড়ে পড়েছিল যুবকের মরদেহ

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পশ্চিম কাটগড় অংশে শঙ্খনদীর পাড় থেকে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, নদীর পানিতে মরদেহটি ভেসে এসেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে শঙ্খ নদীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। জানা যায়, ভোরে শঙ্খ নদীতে চলাচলরত নৌকার মাঝিরা নদীর পাড়ে মরদেহটি আটকে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।

ওই ব্যক্তিরপরনে ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির একটি জার্সি ও বাদামি রঙের প্যান্ট। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঢাকা পোস্টকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, নদীর জোয়ারের পানিতে মরদেহ ভেসে এসেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...