শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৭:২৩ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদ থেকে পিছু হটার কোনো সুযোগ নেই; সমঝোতাতেই সমাধান। ছাত্র-জনতার অভ্যুত্থান নতুন বাংলাদেশের সুযোগ এনে দিয়েছে, আর সেই সুযোগ কাজে লাগাতে হলে রাজনৈতিক ঐকমত্য অপরিহার্য।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা সংলাপে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, স্বৈরাচারী শক্তির উত্থান ঠেকাতে সবাইকে একমত হয়ে কাজ করতে হবে। দ্বিমতের জায়গা থাকলে সনদ বাস্তবায়ন ও সংস্কার অসম্পূর্ণ থাকবে। তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনের কথা উল্লেখ করে এটিকে ‘মহোৎসবের নির্বাচন’ হিসেবে আখ্যায়িত করেন এবং শান্তিপূর্ণভাবে সম্পন্নের ওপর জোর দেন।

তিনি বলেন, এ প্রক্রিয়া নিখুঁতভাবে শেষ করতে পারলে বাংলাদেশ হবে বিশ্বের কাছে এক অনুসরণযোগ্য উদাহরণ। “আপনারা নতুন জাতির সূতিকাগার তৈরি করছেন”- উল্লেখ করে তিনি রাজনৈতিক নেতাদের বাকি কাজ সুন্দরভাবে শেষ করার আহ্বান জানান।

সংলাপে আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের হামিদুর রহমান আযাদ, এনসিপির আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন