আগামী তিন দিনে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বিশেষ করে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।
এ ছাড়া সিলেট অঞ্চলের সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন এবং চট্টগ্রাম অঞ্চলের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানিও বাড়তে পারে।
এসব এলাকায় নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
