দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহতভাবে অবনতি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৬৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
একদিনে বরিশালে ১২৫, চট্টগ্রামে ৮৯, ঢাকার বাইরে ১২২, ঢাকা উত্তর সিটিতে ১১৬, দক্ষিণ সিটিতে ১২৮, খুলনায় ৩৫, ময়মনসিংহে ২১, রাজশাহীতে ৩৯, রংপুরে ৬ ও সিলেটে ৪ জন ভর্তি হন।
গত একদিনে ৬৮৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৫০ জনের।
